document.write(' শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের লাগাতার আন্দোলনে অচল হয়ে পড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে প্রতিদিন চলছে মিছিল, মিটিং, সমাবেশ, অনশন সহ নানা কর্মসূচি। টানা আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ে সেশন জট সৃষ্টিসহ লেখাপড়া নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক সুবিধা প্রদান, সিনিয়রিটির ভিত্তিতে দায়িত্ব বন্টন, সেসন জট কমানো, মাস্টার্স ক্লাশ ও আবাসিক হল চালু, শিক্ষক ও ক্লাশ রুমের সংকট নিরসন সহ বেশ কয়েকটি দাবীতে ২৭ অক্টোবর থেকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ১৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষক সমিতি। গত ৮ ডিসেম্বর যৌথ সমাবেশের পর ভিসির অপসারণ দাবীসহ নতুন মাত্রার আন্দোলন শুরু হয়। কোন সুরাহা না হওয়ায় ১১ ডিসেম্বর প্রশাসনিক ভবনের সামনে গণ অনশন করে শিক্ষক সমিতি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের কবলে সেসন জট সহ অনিশ্চিত ভবিষ্যতের আশংকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৯ মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে বিশ্ববিদ্যালয়ের ১৫২ জন কর্মকর্তা কর্মচারী। সংকট দ্রুত নিরসনে উপচার্যের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয় বলে জানান উপচার্য। উদ্ভূত সংকট দ্রুত নিরসনে প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা ');